ভিডিও রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩১ রাত

গাইবান্ধার কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাইবান্ধার কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীর কারাবন্দি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামিকুল ইসলাম (৬০) মারা গেছেন। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ তথ্য নিশ্চিত করেন গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন। তিনি বলেন, শামিকুল ইসলাম ভাঙচুর ও মারামারি মামলায় গত ১৮ অক্টোবর কারাগারে আসেন। তার আগে থেকে হৃদরোগ ও অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ছিল।

জেলা জেল সুপারের দাবি, গত শনিবার রাতে শামিকুল অস্বস্তি বোধ করলে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) নেওয়ার জন্য বললে অ্যাম্বুলেন্সে রংপুর মেডিকেলে পাঠানো হয়। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরের দিকে সেখানে মারা যান তিনি।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান ডা. হরিপদ সরকার সাংবাদিকদের বলেন, শামিকুলকে দিবাগত রাত ২টা ৫০ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয়। তার শ্বাসকষ্ট ও ব্যথা ছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত ৩টা ৫০ মিনিটে মারা যান।

আরও পড়ুন

রমেক হাসপাতাল সূত্র জানায়, আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তমাল আজাদের উপস্থিতিতে শামিকুলের লাশের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। গতকাল এখবর লেখা পর্যন্ত লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করার কথা ছিল।

শামিকুল ইসলাম পলাশবাড়ী পৌর শহরের বৈরীহরিণমারী এলাকার মৃত আবদুর জব্বার সরকারের ছেলে। তিনি পলাশবাড়ী মহিলা কলেজের উপাধ্যক্ষ ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়। একটি মামলায় ওই বছরের ৮ ডিসেম্বর ঢাকা থেকে গ্রেফতার হয়ে অনেক দিন কারাগারে ছিলেন তিনি। জামিনও পেয়েছিলেন শামিকুল। পরে আরেক মামলায় গ্রেফতার করা হয় তাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসভবনের গ্রিল কেটে ডাকাতি

গাইবান্ধার কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

পাবনা-৩ ও ৪ আসনে বিদ্রোহীর কারণে হার দুই হেভিওয়েট প্রার্থীর ফসল উঠলো দাঁড়িপাল্লায়

সিরাজগঞ্জে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা, লুটপাটের প্রতিবাদে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন

বগুড়ায় র‌্যাবের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৪