ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ এপ্রিল, ২০২৬, ০২:২৪ দুপুর

ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৩ জন।

হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে হামের লক্ষণ নিয়ে ৭২ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মারা যাওয়া শিশুটিকে গত ২ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই তাকে হাম আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ৯ এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, চলতি বছরের ১৭ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৩৪৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ২৬২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। একই সময়ে মোট ১০ জন শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

হাসপাতালটিতে হামে আক্রান্ত শিশুদের জন্য পৃথক আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসার ব্যবস্থা রয়েছে। কয়েকটি মেডিকেল টিম সার্বক্ষণিক রোগীদের সেবা দিয়ে যাচ্ছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন শিশু ভর্তি হয়েছে এবং একই সময়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ১০ শিশুর মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

র‌্যাবের অভিযানে ১ লাখ ৬৫ হাজার ২৫ লিটার ভোজ্য তেল জব্দ

এশিয়ান গেমস হকি ইভেন্টের বাছাইয়ে পঞ্চম বাংলাদেশ

রাহুলের মৃত্যুর পরে প্রথমবার মুখ খুললেন প্রিয়াঙ্কা

কুয়েতে ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

এলএনজি-এলপিজি নিয়ে দেশের পথে আরও ৫ জাহাজ