ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৫৭ সকাল

গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্বৃত্তের হামলায় যুবদল নেতা আহত

গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্বৃত্তের হামলায় যুবদল নেতা আহত, ছবি: দৈনিক করতোয়া।

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে রাতের অন্ধকারে অজ্ঞাত দুর্বৃত্তের অতর্কিত হামলায় কাকন নামে এক যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি বরিশাল ইউনিয়নের দূর্বলাগাড়ী গ্রামের মিরু মন্ডলের ছেলে এবং উপজেলা যুবদলের সদস্য।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাকন জুনদহ বাজার এলাকায় অবস্থানকালে হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলায় কাকনের হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং গুরুতরভাবে জখম হওয়ার পাশাপাশি তার দুই পা ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে  সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন

উপজেলা যুবদল সভাপতি রাজু আহম্মেদ বিরোধী দলের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ করেছেন। হামলার ঘটনায় পলাশবাড়ী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ মন্ডল।

 পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

গোয়ালন্দে পদ্মার দুই কাতল ৯১ হাজার টাকায় বিক্রি

দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

নতুন আলোচনার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বললেন ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৭

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম