ভিডিও সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৫ দুপুর

চাঁদপুরে রমজান মাসজুড়ে বিনা লাভে পণ্য বিক্রি করছেন শাহ আলম

চাঁদপুরে রমজান মাসজুড়ে বিনা লাভে পণ্য বিক্রি করছেন শাহ আলম, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: পবিত্র রমজান মাসকে সামনে রেখে পৃথিবীর বেশিরভাগ দেশেই খাদ্যপণ্যের দাম কমলেও বাংলাদেশে বিপরীত। মাহে রমজান আসলেই কিছু অসাধু ব্যবসায়ীরা খাদ্যের দাম বাড়িয়ে দেয়। এতে ভোগান্তিতে পড়েন নিম্ন আয়ের মানুষ। তবে এসব ব্যবসায়ীর মাঝেও আছে ব্যতিক্রম। তেমনই একজন মানবিক ব্যবসায়ী ফরিদগঞ্জের শাহ আলম। যিনি মাহে রমজানের সম্মানে বিনা লাভে পণ্য বিক্রি করেন। 

জানা যায়, চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার চরকুমিরা গ্রামের ব্যবসায়ী শাহ আলম। পণ্য কেনা ও পরিবহন খরচে বাদে বিনা লাভে বিক্রি করেন তিনি। পণ্য বিক্রিতে ব্যাপক সাড়া পেয়েছেন তিনি। স্থানীয়রা রমজানের আগাম পণ্য ক্রয় করতে ভিড় করছেন চরকুমিরা চালতাতলা সুপার মার্কেটের শাহ আলমের দোকানে। দামে কম পাওয়ায় খুশি তারা।

রমজানের পণ্য মুড়ি, ছোলা (বুট), খেজুর, খেসারির ডাল, বেসন, সয়াবিন তেল ও চিড়াসহ যাবতীয় মুদি মাল ক্রেতারা নিচ্ছেন সানন্দে। আর এসব পণ্যগুলো বিনা লাভে বিক্রি করেন তিনি। পণ্যের মূল্য তালিকাও দোকানে টানিয়ে দিয়েছেন তিনি।বিক্রয় প্রতিনিধিরাও বলছেন, লেনদেনে পরিষ্কার মানুষ এই শাহ আলম।

স্থানীয়রা গণমাধ্যমে জানান, মাহে রমজান উপলক্ষে গত ৩ বছরও একইভাবে পণ্য বিক্রি করেছেন তিনি। গত বছরের ন্যায় এবারও বিনা লাভে পণ্য বিক্রি করাতে এলাকার মানুষ উপকৃত হচ্ছেন। তাই প্রতিদিন পণ্য ক্রয় করতে ক্রেতাদের ভিড় লেগেই থাকে তার দোকানে।

আরও পড়ুন

ব্যবসায়ী মো. শাহ আলম সাংবাদিককে জানান, এলাকার গরিব, দুঃখী ও মেহনতি মানুষের কথা চিন্তা করে এই উদ্যোগ গ্রহণ করি আমি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, গরিব, দুস্থ ও অসহায় পরিবারের কথা মাথায় রেখে মাহে রমজানে ব্যবসায়ীর শাহ আলমের বিনা লাভে পণ্য বিক্রি এটি একটি প্রসংশনীয় উদ্যোগ।

মাহে রমজানে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট কারণে পণ্যের দাম বেড়ে যায়। এতে মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারগুলো বিপাকে পড়েন। তাই গরিব, দুস্থ ও অসহায় পরিবারের কথা মাথায় রেখে মাহে রমজানে ব্যবসায়ীরা অল্প লাভে পণ্য বিক্রি করে দৃষ্টান্ত স্থাপন করবেন বলে প্রত্যাশা ভোক্তাদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে রমজান মাসজুড়ে বিনা লাভে পণ্য বিক্রি করছেন শাহ আলম

হারুন কিসিঞ্জারের মৃত্যুর গুজব, ছেলের বিক্ষুব্ধ স্ট্যাটাস

‘ক্রিকেট না বোঝা লোক যখন চেয়ারম্যান!’ ভারতকে হারার পর নাকভিকে তোপ শোয়েবের

এ এস মো. আবদুল হাছিব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ভিসি 

আজ জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ সমাবেশ 

আগামিকাল শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, বিদায়ের সুর সচিবালয়ে