ভিডিও শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৯ এপ্রিল, ২০২৬, ১১:৪৮ রাত

বগুড়ায় এক প্রার্থীর পোলিং এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন ৪৯২টি

বগুড়ায় এক প্রার্থীর পোলিং এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন ৪৯২টি

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী মো: আল-আমিন তালুকদার বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারিয়েছেন। ডেভেলপমেন্ট পার্টির এই প্রার্থীকে মনোনয়নপত্র দাখিলের পর থেকে আর জনসম্মুখে দেখা যায়নি। এমনকি নির্বাচন কমিশনে দেওয়া তার মোবাইল ফোন নাম্বারও সব সময় বন্ধ পাওয়া গেছে।

ফলে তার সাথে কোন ভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। তিনি ফুলকপি প্রতীকে নির্বাচন করলেও শহরে তার কোন প্রচার পত্র বা ব্যানার দেখা যায়নি। ফলে ভোটাররা নিশ্চিত ছিলো তিনি জামানত হারাচ্ছেন। কাস্টিং ভোটের ৮ ভাগের এক ভাগ বা সাড়ে ১২ শতাংশ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হয়। তিনি পেয়েছেন মাত্র ৪৯২ ভোট। যা শতকরা হিসেবে ০.২৫ শতাংশ।

আরও পড়ুন

এই প্রার্থী প্রতিটি কেন্দ্রের প্রতিটি কক্ষে তার প্রতিনিধি হিসেবে পোলিং এজেন্ট দিয়েছিলেন। সেই হিসেবে মোট ১৫০টি ভোট কেন্দ্রে ৮৩৫টি কক্ষে তার পোলিং এজেন্ট ছিলো। ৮৩৫ জন পোলিং এজেন্ট থাকলেও তিনি ভোট পেয়েছেন ৪৯২টি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেছেন নেজামে ইসলাম পার্টির আমির সরওয়ার কামাল

সুনামগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশতাধিক

দেশের আকাশে রহস্যময় আলো ঘিরে যা জানা যাচ্ছে

সিরাজগঞ্জের উল্লাপাড়ার মেঘলা অচল পা নিয়ে স্বপ্ন পূরণের সংগ্রাম চালিয়ে যাচ্ছে

সিরাজগঞ্জের সলঙ্গায় ১৮০ বোতল স্ক্যাফসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে নিয়ন্ত্রণে আসছে হাম ৯৯ শতাংশ টিকা দেয়া সম্পন্ন