ভিডিও শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ৩০ মে, ২০২৬, ১১:৩৬ দুপুর

নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নওগাঁর পোরশা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহোরুল ইসলাম (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (৩০ মে) সকালে এ ঘটনা ঘটে।

তহোরুল উপজেলার নিতপুর ইউনিয়নের শোভাপুর গ্রামের মৃত রোবু মিস্ত্রির ছেলে।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নিজ বাড়িতে বিদ্যুৎ মেরামতের কাজ করছিলেন তহোরুল।

আরও পড়ুন

এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের লাইন বন্ধ না করেই কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু

বেড়াতে গিয়ে চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার

বাংলাদেশের শান্তিরক্ষীদের বৈশ্বিক ভূমিকার প্রশংসা জাতিসংঘের

জিয়াউর রহমানের সমাধিতে আজ শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ