ভিডিও শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ৩০ মে, ২০২৬, ১০:৫২ দুপুর

বেড়াতে গিয়ে চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার

বেড়াতে গিয়ে চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদী বেষ্টিত চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে আটকা পড়া দেড়শতাধিক পর্যটকদের উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (৩০ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ১২টার দিকে আটকা পড়া পর্যটকদের চর থেকে উদ্ধার করে আলেকজান্ডার নিয়ে আসা হয়। এর আগে বিকেলে বিকেলে কয়েকটি ইঞ্জিনচালিত নৌকাযোগে পর্যটকরা চরে ঘুরতে যায়। সেখানে পৌঁছানোর পরপরই ঝড়-বৃষ্টি শুরু হয়। নদী উত্তাল থাকায় ঝুঁকিতে আর তাদের ফেরা হয়নি।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, চরে দেড়শতাধিক মানুষ ঘুরতে গিয়ে আটকা পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়। নদীতে জোয়ার আসার পর রাতে তাদেরকে নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন

এ ব্যাপারে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, আটকা পড়া পর্যটকদের নিয়ে আমরা উদ্বীগ্ন ছিলাম। খবর পেয়ে সেখানে থানা পুলিশ ও নৌ-পুলিশ পাঠানো হয়৷ পরে রাতে তাদেরকে নিরাপদে উদ্ধার করে আনা হয়েছে। সবাই বাড়ি ফিরেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের সময় লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকা থেকে আলেকজান্ডার মেঘনা নদীর বেড়িবাঁধে ঘুরতে আসে। এই বিনোদন কেন্দ্রটি মিনি কক্সবাজার হিসেবেও পরিচিত। এরমধ্যে নদী বেষ্টিত চরেও অনেকে ঘুরতে যায়। শুক্রবার বিকেলেও কয়েকটি ইঞ্জিনচালিত ট্রলারে করে মানুষজন ঘুরতে গিয়েছিল। এরমধ্যে নারী-পুরুষ ও শিশুরাও রয়েছে। তারা যাওয়ার পরই প্রচণ্ড ঝড় হয়, বৃষ্টিও হয়েছে। এরমধ্যে নদীও উত্তাল হয়ে উঠে৷ এতে ঘুরতে যাওয়া মানুষজন সেখানে আটকা পড়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেড়াতে গিয়ে চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার

বাংলাদেশের শান্তিরক্ষীদের বৈশ্বিক ভূমিকার প্রশংসা জাতিসংঘের

জিয়াউর রহমানের সমাধিতে আজ শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

জেটেব বগুড়া জেলার শাখার উদ্যোগে গোকুলে আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে কাপড় বিতরণ 

বসুন্ধরা সিটিতে যুবকের মৃত্যুর রহস্য উন্মোচন: কারণ ‘মানসিক হতাশা’