ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:২৯ সকাল

অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যু

মেহেরপুরে দুই চিকিৎসককে মারধর, ক্লিনিক ভাঙচুর

মেহেরপুরে দুই চিকিৎসককে মারধর, ক্লিনিক ভাঙচুর,ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় মেহেরপুর ক্লিনিকে সার্জারির সময় নাছিমা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, অপারেশন করার আগেই ডাক্তারদের অবহেলায় মৃত্যু হয়েছে রোগীটির।

এজন্য চিকিৎসকের অবহেলাকেই দায়ী করেছেন রোগীর পরিবার। তবে চিকিৎসক বলছেন, অপারেশন থিয়েটারে নেওয়ার পরই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোগীর মৃত্যু হয়েছে।পরিবারের সদস্যরা জানায়, গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের নাছিমা খাতুনকে জরায়ুর সমস্যায় অপারেশনের জন্য সন্ধ্যায় শহরের মেহেরপুর ক্লিনিকে ভর্তি করা হয়। রাত সাড়ে ৯টার দিকে তাকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। অস্ত্রপচারের জন্য ডা. মিজানুর রহমান ও তার ছেলে ডা. মুশফিকুর রহমান অভি প্রস্তুতি নেন।

কিছুক্ষণ পর (প্যানিক এ্যাটাক/হার্ট এ্যাটাক) অসুস্থ্য হয়ে পড়েন রোগী নাছিমা। অপারেশন টেবিলেই তার মৃত্যু হয়। রোগীর মৃত্যু খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা মারধর শুরু করে দুই চিকিৎসককে। ভাঙচুর করা হয় অপারেশন থিয়েটারের যন্ত্রাংশ।

এতে গুরুতর আহত হন ঐ দুই চিকিৎসক। ঘটনার পরপরই পুলিশ ও সেনা সদস্যরা এসে উদ্ধার করেন ঐ দুই চিকিৎসককে। বর্তমানে তারা মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোগীর স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলার কারণেই রোগীর মৃত্যু হয়েছে। তবে এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করেনি পরিবারের সদস্যরা।

আরও পড়ুন

ডা. মিজানুর রহমান সংবাদমাধ্যমে বলেন, অবসের ইঞ্জেকশন পুশ করার আগেই ভীত হয়ে রোগীর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করার পরও রোগীকে বাঁচানো সম্ভব হয়নি।

অস্ত্রপচারের আগেই রােগীর মৃত্যু হয়েছে বলে জানান, বিএমএ-এর সভাপতি ডা. আব্দুস সালাম। চিকিৎসকদের মারধর ও ভাঙচুরের ঘটনাটি তদন্তের মাধ্যমে উঠে আসবে বলে জানান তিনি।

এদিকে মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মেহেদি হাসান দিপু সাংবাদিককে বলেন, রোগীর স্বজনদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান

লেবানন সীমান্তে ৮ ইসরায়েলি সেনা আহত

মার্কিন স্থাপনায় হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান

সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কের পাশে ২শ’ দোকান উচ্ছেদ

বগুড়ার নন্দীগ্রামে শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার