ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ এপ্রিল, ২০২৬, ১১:৪১ রাত

ভারতে আটক বাংলাদেশি নাগরিকের মৃত্যু, বাংলাবান্ধা দিয়ে লাশ হস্তান্তর

ভারতে আটক বাংলাদেশি নাগরিকের মৃত্যু, বাংলাবান্ধা দিয়ে লাশ হস্তান্তর

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ থেকে ভারতে অবৈধ পথে অনুপ্রবেশের দায়ে আটক আজিজুর রহমান(৫০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃত্যুর পর বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবির, ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে লাশটি গ্রহণ করেন তার মেয়ের জামাই দুলাল হোসেন এবং ভাতিজা সোহেল রানা।

জানা যায়, মৃত আজিজুর রহমান ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ এলাকার বাসিন্দা। বিভিন্ন সূত্রে জানা যায়, গত ২৫ সালের ১৪ মে সীমান্তবর্তী এলাকায় ভারতের অভ্যন্তরে আমবাড়ী নামক স্থান থেকে বিএসএফ আজিজুরকে আটক করে। অভিযোগ রয়েছে, আটক করার পর তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং পরে শিলিগুড়ি জেলা কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন

পরে গত ২২ মার্চ অসুস্থ হয়ে পড়লে তাকে শিলিগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ মার্চ বিকেলেই তার মৃত্যু হয়। পরে ভারত থেকে বিভিন্ন মাধ্যমে তার পরিবারের সাথে যোগাযোগ করে আজ শুক্রবার (৩ এপ্রিল) লাশটি হস্তান্তর করা হয়। পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে আটক বাংলাদেশি নাগরিকের মৃত্যু, বাংলাবান্ধা দিয়ে লাশ হস্তান্তর

গাইবান্ধার নলডাঙ্গায় ট্রেনে কাটাপড়ে এক ব্যক্তির মৃত্যু

রংপুরে ৪ চাঁদাবাজ গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

প্রাণ ফিরে পেতে যাচ্ছে করতোয়া নদী ১১শ২২ কোটি টাকার এই প্রকল্পে ইছামতী ও গজারিয়াও রয়েছে

ভারতকে হারিয়ে সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ

নীলফামারীতে মায়ের পরকীয়া প্রেমিককে গলা কেটে হত্যা করলো ছেলে