ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ এপ্রিল, ২০২৬, ১১:১৮ রাত

পতিত জমিতে চাষ করে কৃষি উৎপাদন বৃদ্ধি করা প্রয়োজন : হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান

পতিত জমিতে চাষ করে কৃষি উৎপাদন বৃদ্ধি করা প্রয়োজন : হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের প্রণোদনা সহায়তার অংশ হিসেবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বিরোধী দলীয় হুইপ জামায়াত কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, দেশের কৃষি খাতকে আরও শক্তিশালী ও টেকসই করতে বর্তমান সরকার কৃষকদের জন্য বিভিন্ন ধরণের প্রণোদনা ও সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে।

কৃষকদের উৎপাদন খরচ কমানো, অধিক ফলন নিশ্চিত করা এবং খাদ্য নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে সরকার বিনামূল্যে উন্নত জাতের বীজ ও সার সরবরাহ করছে। যদিও এ সহায়তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল তবুও তিনি কৃষকদের সরকারের প্রাপ্ত এ সুবিধা কাজে লাগিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পতিত জমি চাষের আওতায় এনে কৃষি উৎপাদন করা প্রয়োজন। এতে করে  কৃষকরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

আজ শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এটিএম আরিফের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমীর সঞ্চালনায় বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আরও পড়ুন

এসময় জামায়াতের আমির শাহজাহান আলী, বিএনপি নেতা সাবেক মেয়র বেলাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী গণমাধ্যম কর্মীদের জানান, এ বছর কৃষি প্রণোদনার অংশ হিসেবে উপজেলা ৬শ’ কৃষকের মধ্যে পৃথকভাবে ২৫০ জনকে আউশ, ২৫০ জনকে তোষা পাট ও ১০০ জনকে তিল বীজসহ প্রয়োজনীয় সার বিতরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে মায়ের পরকীয়া প্রেমিককে গলা কেটে হত্যা করলো ছেলে 

পতিত জমিতে চাষ করে কৃষি উৎপাদন বৃদ্ধি করা প্রয়োজন : হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান

নওগাঁর বদলগাছীতে সালিশে ব্যাটের আঘাতে এক ব্যক্তি নিহত

পঞ্চগড়ের আটোয়ারীতে চার মাদক কারবারি ও সেবনকারী আটক

বৃষ্টি না হলে তাপমাত্রা আরও বাড়বে সেই সাথে কালবৈশাখীর আশঙ্কা

নাটোরের সিংড়ায় ২৪৭ জন হতদরিদ্রের চাল কালোবাজারে বিক্রির অভিযোগ