দেশে তাপমাত্রা ছাড়াতে পারে ৪২ ডিগ্রী
বৃষ্টি না হলে তাপমাত্রা আরও বাড়বে সেই সাথে কালবৈশাখীর আশঙ্কা
স্টাফ রিপোর্টার : বৈশাখ আসার এখনও আট দিন বাকি। এরই মধ্যে মৃদু ও মাঝারী দাবদাহে পুড়ছে বগুড়া ও চুয়াডাঙ্গাসহ দেশের অনেক এলাকা। দিনের আলো ফোটার পর থেকে তীব্র রোদ আর ভ্যাপসা গরমে মানুষ ঘরের বাইরে বের হতে পারছেন না। এর মধ্যে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষরা। আজ শুক্রবার (৩ এপ্রিল) জেলায় চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯.৭ ডিগ্রী সেলসিয়াস। আর বগুড়ার তাপমাত্রা ৩৬ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস।
শীতের পর ফাল্গুন মাসের পুরোটা এবং চৈত্র মাসের প্রথম দুই সপ্তাহ ছিল বেশ স্বস্তিদায়ক। বগুড়া সদর ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় প্রতিদিনই হালকা থেকে মাঝারি কালবৈশাখী ঝড় হয়েছে। কোথাও হালকা বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি, আবার কোথাও বজ্রপাত ও শিলাবৃষ্টি হয়েছে। মার্চ মাসে স্বাভাবিকের চেয়ে ৩১ শতাংশ বেশি বৃষ্টির কারণে তাপমাত্রাও বেশি ওঠেনি। কিন্তু চৈত্র মাসের ১৬ দিন পর থেকে তাপমাত্রার পরাদ উঠতে শুরু করেছে। এরই মধ্যে তাপমাত্রা প্রায় ৪০ এর কাছাকাছি উঠেছে।
আবহাওয়া অফিস দীর্ঘমেয়াদী পূর্বাভাসে তাপমাত্রা ৪২ ডিগ্রী ছাড়াতে পারে বলে জানিয়েছেন। পূর্বাভাসে সামনের দিনগুলিতে তাপপ্রবাহের সঙ্গে কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথাও জানানো হয়েছে।
আজ শুক্রবার (৩ এপ্রিল) বগুড়ায় সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এবং রোদের তীব্রতায় শহরে মানুষের চলাচল কমে যায়। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বের হননি। ব্যতিক্রম শুধু খেটে খাওয়া মানুষ। রোদ ওগরম উপেক্ষা করে অনেকই পেটের তাগিদে বের হয়েছেন। তাদেরও একটা করে ভাড়া মেড়ে গাছের ছায়ায় বিশ্রাম নিতে দেখা গেছে।
আরও পড়ুনদিনভর রোদের তীব্রতা এতই বেশি ছিল যে রাস্তা-ঘাটের পিচ গলতে শুরু করে অনেক জায়গাতে। শ্রমিকরা মাঠে কাজ করতে গিয়ে বেশিক্ষণ টিকতে পারছেন না। অসুস্থ হয়ে পরছেন। এরই মধ্যে বগুড়ায় গত বৃহস্পতিবার হিটস্ট্রোকে একজন রিকশাচালক মারা গেছেন। অনেকেই বাধ্য হয়ে কাজের সময় কমিয়ে দিয়েছেন। এতে কমছে আয়, বাড়ছে দুশ্চিন্তা।
বগুড়া আবহাওয়া অফিসের সূত্র জানায় বর্তমানে জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টি না হলে তাপমাত্রা আরও বাড়বে। আজ শুক্রবার (৩ এপ্রিল) বগুড়ার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস।
মন্তব্য করুন







