ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ এপ্রিল, ২০২৬, ১০:৩০ রাত

পঞ্চগড়ে জ্বালানি তেল মজুত ও পাচারের অপরাধে ব্যবসায়ীর ১০ দিনের জেল জরিমানা

পঞ্চগড়ে জ্বালানি তেল মজুত ও পাচারের অপরাধে ব্যবসায়ীর ১০ দিনের জেল জরিমানা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসন বিশেষ অভিযান পরিচালনা করে জ্বালানি তেল মজুত রেখে পাচারের অপরাধে এক জ্বালানি তেল ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন।

জানা যায়, রাতের অন্ধকারে জ্বালানি তেল পাচারের খবর পেয়ে উপজেলা প্রশাসন গত বৃহস্পতিবার রাতে উপজেলার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পল্লী বিদ্যুৎ এলাকার জ্বালানি তেল ব্যবসায়ী আবুল হোসেন এন্টারপ্রাইজের মালিকের ছেলে মো: আরিফ হোসেন ১৯শ’ ৮০ লিটার অকটেন অবৈধ মজুত রেখে এলাকার মকসেদ এন্টারপ্রাইজের মালিক মকসেদের কাছে ৬৬০ লিটার অকটেন পাচারের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী, মজুতকারী মো: আরিফ হোসেনকে (২৮) ১০ দিনের জেল সাথে ৫ হাজার টাকা জরিমানা এবং অসৎ উদ্দেশ্যে জ্বালানি তেল পাচার করে নিয়ে যাওয়ার অপরাধে মকসেদ আলীকে (৩০) ১০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার জানান, সারাদেশে জ্বালানি তেলের সংকটময় পরিস্থিতিতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসন যখন দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আসছে, ঠিক সেই মুহুর্তে এক শ্রেণির মুনাফালোভী তেল ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় জ্বালানি তেল মজুত ও পাচার কাজে লিপ্ত থেকে পরিস্থিতিকে আরো ঘোলাটে করার পায়তারা চালাচ্ছে।

আরও পড়ুন

আটোয়ারী থানার ওসি মো: মতিয়ার রহমান জানান, জ্বালানি তেলের এই ক্লান্তিকালে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এদিকে জব্দকৃত জ্বালানি তেল আজ শনিবার ন্যায্য মূল্যে বিক্রয় করা হবে বলে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে জ্বালানি তেল মজুত ও পাচারের অপরাধে ব্যবসায়ীর ১০ দিনের জেল জরিমানা

শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত দৃষ্টিনন্দন ক্যাম্পাস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 

চাঁপাইনবাবগঞ্জে নৈশকোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জে জ্বালানি তেল জব্দ দুই ব্যবসায়ীকে জরিমানা

দাঁড়িপাল্লা বিজয়ী করতে দিনভর নির্বাচনী প্রচারণায় প্রার্থী সোহেল

ফেসবুকের কল্যাণে ৪০ বছর পর বগুড়া শেরপুরের আপন ঠিকানা খুঁজে পেলেন আঞ্জুমানারা