ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ এপ্রিল, ২০২৬, ১০:১৪ রাত

চাঁপাইনবাবগঞ্জে নৈশকোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জে নৈশকোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে নৈশকোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. তানভীর(২০) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি সদরের বারঘরিয়া ইউনিয়নের জমাদারপাড়া গ্রামের মো. তরিকুলের ছেলে। ঘটনার পর উত্তেজিত জনতা সড়কে অবস্থান নিয়ে বাসটি ভাঙচুর করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় নির্মাণাধীন সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে জেলার শিবগঞ্জগামী একটি যাত্রীবাহী নৈশকোচের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি বাসের চাকার নিচে চলে যায়। চালক তানভীরকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেবার পথে তিনি মারা যান।

আরও পড়ুন

সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরে আলম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর বাস জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। উত্তেজিত জনতাকে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে নৈশকোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জে জ্বালানি তেল জব্দ দুই ব্যবসায়ীকে জরিমানা

দাঁড়িপাল্লা বিজয়ী করতে দিনভর নির্বাচনী প্রচারণায় প্রার্থী সোহেল

ফেসবুকের কল্যাণে ৪০ বছর পর বগুড়া শেরপুরের আপন ঠিকানা খুঁজে পেলেন আঞ্জুমানারা

৫ দিন পর বগুড়া-৬ এর উপ নির্বাচন : এবারও প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি জামায়াত

বিয়ে করলেন জাতীয় ছাত্রশক্তির নেতা আবু বাকের