ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ এপ্রিল, ২০২৬, ১১:৪৮ রাত

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রামেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১২ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৩০ শিশু। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১৩ শিশু। রামেক হাসপাতালের তথ্য মতে, গত চারদিনে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে।

শংকর কুমার বিশ্বাস বলেন, শিশুদের পাশাপাশি বড়রাও হামে আক্রান্ত হচ্ছে। তবে, ঠিক কতজন প্রাপ্তবয়স্ক ভর্তি হয়েছেন সেটা নিয়ে আমরা কাজ করছি। তথ্য সংগ্রহ করে পরবর্তীতে জানানো হবে। হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের আলাদা ওয়ার্ড ও আইসোলেশনে রাখা হয়।

আরও পড়ুন

তিনি আরও বলেন, হামের নিশ্চিত পরীক্ষার ফল পেতে সময় লাগায় আপাতত সব রোগীকেই ‘সাসপেক্টেড’ হিসেবে ধরা হচ্ছে। কারণ রাজশাহীতে দ্রুত এ পরীক্ষার সুযোগ নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইন ব্যবসায় 'ফেক অর্ডার' এক নীরব ঘাতক সমাধানে ‘ফ্রড বিডি’

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর, ২০ লাখ টাকার ক্ষতি

৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান-পাকিস্তান-ভারত

ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া মার্কিন হেলিকপ্টার ভূপাতিত

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

২০ কোটি মানুষের স্বপ্ন রক্ষা করতে পেরেছি : গোলরক্ষক মাহিন