ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ এপ্রিল, ২০২৬, ০১:২১ রাত

৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান-পাকিস্তান-ভারত

ছবি: সংগৃহীত, ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান-পাকিস্তান-ভারত

আন্তর্জাতিক ডেস্ক৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান, পাকিস্তানভারত। শুক্রবার রাত ৯টা ১৩ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।

পাকিস্তানের ইসলামাবাদসহ পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বাল্টিস্তানআজাদ জম্মু-কাশ্মির অঞ্চলে কম্পন অনুভূত হয়। দেশটির পাকিস্তান আবহাওয়া দপ্তর (পিএমডি) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চল, ভূপৃষ্ঠের ১৭০ কিলোমিটার গভীরে।

ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, ফয়সালাবাদমুলতানসহ বিভিন্ন শহরে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

রয়টার্স জানায়, কাবুল, নয়াদিল্লি, হরিয়ানা ও জম্মু-কাশ্মিরেও কম্পন অনুভূত হয়েছে। সেখান থেকেও এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারিতে ইসলামাবাদসহ বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর, ২০ লাখ টাকার ক্ষতি

৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান-পাকিস্তান-ভারত

ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া মার্কিন হেলিকপ্টার ভূপাতিত

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

২০ কোটি মানুষের স্বপ্ন রক্ষা করতে পেরেছি : গোলরক্ষক মাহিন

বনলতা এক্সপ্রেস নয়, মেয়ে জাইমাকে নিয়ে ‘প্রজেক্ট হেইল মেরি’ দেখেছেন প্রধানমন্ত্রী