ভিডিও বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১৩ রাত

রাজশাহীতে পেট্রোলবোমা ও ককটেল উদ্ধার

রাজশাহীতে পেট্রোলবোমা ও ককটেল উদ্ধার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকা থেকে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি তাজা ককটেল উদ্ধার করেছে র‌্যাব-৫। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৫ এর সিপিএসসি কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এসব পেট্রোলবোমা ও ককটেল উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, উদ্ধার পেট্রোল বোমা ও ককটেলগুলো চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ বাধাগ্রস্ত করা বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব পেট্রোল বোমা ও ককটেল মজুত করে রাখা হয়ে থাকতে পারে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৫ এর তৎপরতা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে পেট্রোলবোমা ও ককটেল উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ভোটারের মাঝে টাকা বিতরণ, জাতীয় পার্টির ২ নেতাকে জরিমানা

দিনাজপুরের কাহারোলে ১১ হাজার ৬২০ হেক্টর জমিতে ভুট্টা চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ

সবাইকে ভোট দেওয়ার এবং জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির

গাইবান্ধার সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত

জামায়াত আমিরের সাথে চীনা নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ