জয়পুরহাটে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানো সম্পন্ন
জয়পুরহাট প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাটের দুটি সংসদীয় আসনের সব ভোট কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানো সম্পন্ন হয়েছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে জয়পুরহাট সদর উপজেলাসহ সকল নির্বাচন অফিস থেকে এসব সরঞ্জাম বিতরণ করা হয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার দুটি সংসদীয় আসনের মোট ২৫৫টি ভোটকেন্দ্রের জন্য সিল, প্যাড, কাগজ-কলম, স্বচ্ছ ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সব নির্বাচনি সরঞ্জাম সংশ্লিষ্ট প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা স্ব স্ব কেন্দ্রের জন্য নির্বাচনি সামগ্রী বুঝে নিয়ে পুলিশ এবং আনসারদের নিয়ে কেন্দ্রে কেন্দ্রে গেছে।
জেলা নির্বাচন কর্মকর্তারা মাহমুদ হাসান জানান, সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে নির্বাচন অফিস থেকে সরঞ্জাম সংগ্রহ করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। নির্বাচনি নিরাপত্তা জোরদারে ইতোমধ্যে অধিকাংশ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
আরও পড়ুননির্বাচন কর্মকর্তার অফিস থেকে জানা গেছে, জয়পুরহাট জেলায় আইন-শৃঙ্খলা বাহিনীতে ২ প্লাটুন র্যাাব, ১৩ প্লাটুন বিজিবি, ৬১৮ জন সেনাবাহিনীর সদস্য, ১হাজার ২২ জন পুলিশ এবং মোট ৩ হাজার ৩১৫ জন আনসার সদস্য কাজ করছে।
এছাড়াও প্রতি উপজেলায় একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মোট ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন। জয়পুরহাট জেলার ২টি নির্বাচনী আসনে মোট ২৫৫ টি ভোটকেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র ১০০টি এবং ১৫৫ টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মন্তব্য করুন








