ভিডিও বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৫৮ বিকাল

দিনাজপুরে সর্বোচ্চ নিরাপত্তায় সতর্ক অবস্থানে র‌্যাব

দিনাজপুরে সর্বোচ্চ নিরাপত্তায় সতর্ক অবস্থানে র‌্যাব

দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর ত্রয়োদশ সংসদ নির্বাচনে র‌্যাব সদস্যদের নির্বাচনি মহড়া প্রদর্শন ও নিরাপত্তা বিষয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেছেন। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ৩টায় দিনাজপুর শহরে একাডেমি স্কুল মাঠে র‌্যাব সদস্যদের আয়োজিত নির্বাচন বিষয়ে মহড়া প্রদর্শন শেষে প্রেস ব্রিফিং করেন র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মো. আরাফুল কবির।

তিনি বলেন, দিনাজপুর জেলার ৬টি সংসদীয় আসনে, ১৩টি উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে, র‌্যাব সদস্যরা আইন শৃঙ্খলাবাহিনীর সাথে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত রয়েছে। জেলার ১৩টি উপজেলায় র‌্যাব সদস্যদের টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এছাড়া ভোট কেন্দ্রগুলোতে র‌্যাব সদস্যদের সাদা পোশাকে নজরদারি বাড়ানো হয়েছে। নির্বাচনকে উপলক্ষে করে অপরাধীরা যাতে আইনশৃঙ্খলা অবনতি ঘটাতে না পারে সে বিষয়ে র‌্যাব সতর্ক অবস্থানে রয়েছে। সকল বাহিনীর সার্বিক সহযোগিতায় স্বচ্ছভাবে আজ জাতীয় সংসদ নির্বাচন সফল ও সম্পন্ন করতে সক্রিয় অবস্থানের বিষয় তিনি ব্যক্ত করেন।

আরও পড়ুন

এর আগে র‌্যাব কমান্ডার এর নেতৃত্বে শহরে একাডেমি স্কুল প্রাঙ্গণে ভোট গ্রহণের মহড়া প্রদর্শন করেন। প্রেস ব্রিফিং এ দিনাজপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে সর্বোচ্চ নিরাপত্তায় সতর্ক অবস্থানে র‌্যাব

মানুষ হিসেবে আমি ভুল করতেই পারি : ডিসি মাসুদ

নির্বাচনে যারা বিশৃঙ্খলার চেষ্টা করবে তারাই ঝুঁকিতে পড়বে: র‍্যাব ডিজি

সৈয়দপুর বিমানবন্দরে জামায়াত নেতাকে নিয়ে টাকার নাটক বানানো হয়েছে: জামায়াত

বডি ক্যাম, ড্রোন দিয়ে নিশ্চিত করা হচ্ছে নির্বাচনি নিরাপত্তা : র‌্যাব মহাপরিচালক

বগুড়ায় নির্বাচনি সরঞ্জাম বিতরণ