ভিডিও বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:২০ বিকাল

বগুড়ার আদমদীঘিতে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

বগুড়ার আদমদীঘিতে  প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে বিয়ের মাত্র এক বছরের মাথায় পারিবারিক কলহের কারণে তাবাসুম আক্তার (১৯) নামে এক প্রবাসীর স্ত্রী তার বাবার বাড়িতে আত্মহত্যা করেছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে আদমদীঘির চাটখইর গ্রামে শয়ন ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। তাবাসুম আক্তার আদমদীঘির চাটখইর গ্রামের আহম্মাদ আলীর মেয়ে। তার স্বামী একই উপজেলার পাইকপাড়া গ্রামের কুয়েত প্রবাসী রবিউল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় এক বছর আগে রবিউল ইসলামের সাথে তাবাসুম আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর স্বামী রবিউল ইসলাম প্রবাসে যান। গত কয়েক দিন যাবত তাবাসুম আক্তারের পরিবার থেকে তার স্বামীর বাড়ি পাইকপাড়া গ্রামে যেতে চাপ দেয়। কিন্তু সে ওই স্বামীর বাড়িতে যাবেননা বলে বাবা-মাকে জানান। এনিয়ে তাবাসুম আক্তারের মধ্যে চাপা ক্ষোপের সৃষ্টি হয়।

আরও পড়ুন

গতকাল মঙ্গলবার বাবার বাড়ি চাটখইর গ্রামে রাতের খাবার পর তার শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে তার পরিবারের লোকজন ডাকতে গিয়ে দেখেন তাবাসুম ঘরের ভিতর সিলিং ফ্যানের সাথে ওড়নার ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল শেষে পরিবারের আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। ঘটনা তদন্তকারি উপপরিদর্শক ফেরদৌস আলী বলেন এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

গাইবান্ধা-৫ আসনের বিএনপি প্রার্থীকে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ

রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

​নির্বাচন উপলক্ষে বন্ধ থাকছে তিন সিনেপ্লেক্স

নওগাঁর ধামইরহাটে ভটভটি উল্টে চালকের মৃত্যু

সিরাজগঞ্জে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ১০ হাজার টাকা জরিমানা