সিরাজগঞ্জে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ১০ হাজার টাকা জরিমানা
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার সময় শেষ হওয়ার পরও আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণার অপরাধে সিরাজগঞ্জ-২ আসনের কামারখন্দ উপজেলায় এক বিএনপি নেতার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার উপজেলার ঝাঐল ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল মমিনের কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়। এ আসনের ধানের শীষ প্রতীকে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুসহ মোট ৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুনউপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নির্বাচনের বিধিমালা অনুযায়ী ভোটগ্রহণের সময় থেকে ৪৮ ঘণ্টা আগে সব ধরনের নির্বাচনি প্রচারণা বন্ধ রাখার বিধান রয়েছে।
মন্তব্য করুন


_medium_1770812047.jpg)





