ভিডিও বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:১৬ দুপুর

চট্টগ্রামে স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মী টাকাসহ আটক

চট্টগ্রামে স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মী টাকাসহ আটক, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকা ও একটি মাইক্রোবাসসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আবদুল বারিহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের চন্দনাইশ থানায় সোপর্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল ওই এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় একটি নোহা মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির ভেতর থেকে নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকা জব্দ করা হয়। ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মাইক্রোবাসের চালকও রয়েছেন।চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খাঁন বলেন, সেনাবাহিনী নগদ টাকাসহ তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, জব্দ করা টাকাগুলো ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর।

আরও পড়ুন

ওসি আরও বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থী ব্যাখ্যা দিয়েছেন। নির্বাচনী ট্রাইব্যুনাল যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মী টাকাসহ আটক

অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ নজরদারিতে রাখা হবে : র‌্যাব ১৩

পাবনায় পাঁচটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ৩

ঢাকায় ফ্রি এনিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

বগুড়ার নন্দীগ্রামে মাঠ থেকে মানসিক প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার

ইরানের সঙ্গে আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরী যুক্তরাষ্ট্রের