অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ নজরদারিতে রাখা হবে : র্যাব ১৩
রংপুর জেলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও প্রতিবন্ধকতাহীন করতে র্যাব-১৩ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণসহ সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। রংপুর বিভাগের ৩৩টি সংসদীয় আসনের মধ্যে র্যাব-১৩’র দায়িত্বাধীন ৩২টি সংসদীয় আসনে মোট কেন্দ্র রয়েছে ৪৬২০টি। র্যাব-১৩’র আওতাধীন বিভিন্ন জেলায় র্যাবের ৬৪টি টহল দল, দুইটি স্ট্রাইকিং রিজার্ভ, একটি বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকে র্যাব সদস্যরা নির্বাচনি দায়িত্ব পালন করবে। পাশাপাশি, কর্মকর্তাগণ সার্বক্ষণিক মাঠে থেকে র্যাব -১৩’র আওতাধীন নির্বাচনি এলাকায় মোতায়েনকৃত টহল ও স্ট্রাইকিং টিমের কার্যক্রম তদারকি করবেন। র্যাব -১৩’র অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ নজরদারিতে রাখা হবে।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে শাপলা চত্বরস্থ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা অবহিতকরণে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব ১৩ উপঅধিনায়ক মেজর সাইফুল ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি জানান, মোবাইল ও স্ট্রাইকিং টিম যে কোনো অনভিপ্রেত ঘটনা মোকাবিলায় কাজ করে যাবে। এছাড়াও নির্বাচনের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিবিড় সমন্বয় সাধন করে নিরাপত্তা ব্যবস্থা নিñিদ্র ও জোরদার করা হবে। এছাড়া র্যাব-১৩’র প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল টিম সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। র্যাব-১৩’র অত্যাধুনিক কন্ট্রোল রুম থেকে প্রতিটি টহল ও স্ট্রাইকিং টিমের ‘লাইভ লোকেশন পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হবে। পাশাপাশি, র্যাব-১৩’র মিডিয়া সেল সার্বক্ষণিক মিডিয়া মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য অনলাইন প্লাটফর্মে যে কোন ধরনের গুজব ও অপতথ্য প্রতিরোধে কাজ করবে।
আধুনিক প্রযুক্তি এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্বাচনি পরিবেশ নির্বিঘ্ন রাখতে কাজ করা ও ‘সুরক্ষা’ অ্যাপ’র মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যেকোনো বিশৃঙ্খলা প্রতিরোধে র্যাব-১৩ কাজ করে যাবে। নির্বাচনে কোনো দুষ্কৃতকারী যেন কোনোভাবেই ভোটের পরিবেশ নষ্ট করতে না পারে সে লক্ষ্যে র্যাব-১৩ রংপুর বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
আরও পড়ুন
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







