ভিডিও বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৪৫ দুপুর

বগুড়ার নন্দীগ্রামে মাঠ থেকে মানসিক প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে মাঠ থেকে মানসিক প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার, ছবি: প্রতিকী ।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বর্ষণ তিনমাথা এলাকার মাঠ থেকে রাশেদা বেগম (৩৮) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নন্দীগ্রাম-বিজরুল আঞ্চলিক সড়কের ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ তিনমাথা এলাকায় মাঠের মধ্য থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাশেদা বেগম উপজেলার ভাটরা ইউনিয়নের ভাগবজর উত্তরপাড়া গ্রামের আব্দুল মালেকের স্ত্রী। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে রাশেদা বেগম নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সারাদিন ও সারারাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। আজ বুধবার সকালে স্থানীয় লোকজন বর্ষণ তিনমাথা এলাকায় মাঠের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 

নিহতের স্বামী আব্দুল মালেক ও ছেলে আরিফুল ইসলাম জানান, রাশেদা বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। মঙ্গলবার সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা তার মরদেহ শনাক্ত করেন। 

নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিচয় নিশ্চিত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

 

আরও পড়ুন

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে মাঠ থেকে মানসিক প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার

ইরানের সঙ্গে আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরী যুক্তরাষ্ট্রের

লিড নিয়েও পয়েন্ট ভাগাভাগি চেলসির

‘হ্যাঁ’ ভোটের পক্ষে নিজের অবস্থান জানালেন শায়খ আহমাদুল্লাহ

বিজয়ী হলেও যাদের ‘ভাগ্য নির্ধারণ’ হবে আদালতে

শেষ মুহূর্তের গোলে নাটকীয় ড্র ম্যানইউ’র