ভিডিও মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৩ রাত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

রংপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক নিরাপত্তা জোরদার এবং ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচনকালীন যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ থাকবে।

এসময়ে ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্খিত ঘটনার আশঙ্কা রোধে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশ সুরক্ষিত রাখতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জরুরি প্রয়োজনে ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে অবশ্যই নিজ নিজ বৈধ পরিচয়পত্র (আইডি কার্ড) সাথে রাখতে হবে এবং নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্টদের কাছে তা প্রদর্শন করতে হবে। আইডি কার্ড ছাড়া কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

দিনাজপুরে ৮৪৪ টি ভোটকেন্দ্রে ৪৯৯৩টি সিসি ক্যামেরা স্থাপন

চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার সমস্যাই ভোটের চ্যালেঞ্জ

এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা নেই : ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

কাজী ফার্মসের ৬ শতাধিক গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা

বগুড়ার আদমদীঘিতে জালিয়াতির মাধ্যমে জমির হোল্ডিং সংশোধন করতে গিয়ে তিনজন গ্রেফতার