ভিডিও মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৭ এপ্রিল, ২০২৬, ১০:০৮ দুপুর

ইরান যুদ্ধের কারণে ইউরোপে অস্ত্র সরবরাহ করতে পারছে না যুক্তরাষ্ট্র

সংগৃহিত,ইরান যুদ্ধের কারণে ইউরোপে অস্ত্র সরবরাহ করতে পারছে না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরান যুদ্ধের প্রভাবে তাদের অস্ত্র মজুতে চাপ পড়ায় ইউরোপের কিছু দেশে নির্ধারিত অস্ত্র সরবরাহ বিলম্বিত হতে পারে। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র এই তথ্য দিয়েছে।

সূত্রগুলোর মতে, বাল্টিক অঞ্চল ও স্ক্যান্ডিনেভিয়ার কয়েকটি দেশ এই বিলম্বের আওতায় পড়তে পারে।

বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের ব্যবহার বেড়ে যাওয়ায় মজুদ কমে গেছে। ফলে ইউরোপে সরবরাহে দেরি হচ্ছে।

ইউরোপীয় কর্মকর্তারা বলছেন, এই বিলম্ব তাদের নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলছে। বিশেষ করে যেসব দেশ রাশিয়া সীমান্তের কাছাকাছি, তাদের জন্য এটি সংবেদনশীল বিষয়।

আরও পড়ুন

মার্কিন কর্মকর্তাদের মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধে এসব অস্ত্রের প্রয়োজন বেশি। তারা অভিযোগ করেছেন, ইউরোপীয় দেশগুলো হরমুজ প্রণালিতে অবরোধ মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যথেষ্ট সহায়তা করছে না।

এদিকে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সমঝোতা চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরান প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরসহ বেশিরভাগ শর্তে রাজি হয়েছে এবং তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না—এমন প্রতিশ্রুতিও দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন সবার মুখে মুখে ‘রাগ করলা?’ কে এই ভাইরাল ঈমান আলী?

চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩

বগুড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু

জয়পুরহাটের আক্কেলপুরে অরক্ষিত রেলক্রেসিং যেন মৃত্যুর ফাঁদ  

জুয়ার আগুনে পুড়ছে জীবন, কার্যকর উদ্যোগ শূন্য

শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে সুখবর