ভিডিও শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৬, ০৪:৩৮ দুপুর

ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান চীনের

ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান চীনের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে চীন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ পুনরায় চলাচলের জন্য খুলে দেওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের সর্বসম্মত দাবি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। 

বুধবার রাতে এক ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে তিনি বলেন, প্রণালির উপকূলীয় দেশ হিসেবে ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও বৈধ অধিকার সম্মান করতে হবে, পাশাপাশি সেখানে নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। ওয়াং ই আরও বলেন, প্রণালিতে স্বাভাবিক চলাচল পুনরুদ্ধারে কাজ করা আন্তর্জাতিক সম্প্রদায়ের সর্বসম্মত দাবি।

আরও পড়ুন

আব্বাস আরাগচি চীনের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে যুক্তিসঙ্গত ও বাস্তবসম্মত সমাধান খুঁজে পেতে ইরান প্রস্তুত রয়েছে। খবর : এপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যাহ্নভোজে বাংলাদেশ, মুশফিকের শতক ও চারশ’র প্রত্যাশা

সরকার গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে : গোলাম পরওয়ার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

বৃষ্টির দাফন বিকেলে, অপেক্ষায় গ্রামের বাড়ি 

যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি