ভিডিও বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৫৪ রাত

দিনাজপুরের কাহারোলে ১১ হাজার ৬২০ হেক্টর জমিতে ভুট্টা চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ

দিনাজপুরের কাহারোলে ১১ হাজার ৬২০ হেক্টর জমিতে ভুট্টা চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে ভুট্টা চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৬২০ হেক্টর জমিতে। অত্র কাহারোল উপজেলায় ৬টি ইউনিয়নে এবার ভুট্টা চাষে লক্ষ্যমাত্রা নির্ধারণ ও এবছর ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ভুট্টা চাষিরা।

অনুকূল আবহওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তিতে আগ্রহ সৃষ্টি হওয়ায় সল্প খরচে যথাসময়ে কৃষকেরা এবছর ভুট্টার বাম্পার ফলন পাবেন বলে আশা করছেন চাষিরা। তবে গত বছরের চেয়ে এবছর কিছুটা কম ভুট্টা চাষাবাদ করা হয়েছে। ভুট্টা চাষাবাদের মাধ্যমে পাল্টে যাচ্ছে এই উপজেলার মানুষের জীবন যাত্রার মান।

উপজেলা কৃষিবিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ১১ হাজার ৬২০ হেক্টর জমিতে ভুট্টা চাষাবাদে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আলু উত্তোলনের পর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে কৃষি বিভাগ আশা করছেন। গত বছর প্রতি হেক্টর জমিতে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৪৪০ মেট্রিক টন ভুট্টা।

আরও পড়ুন

উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কাজি কাটনা গ্রামের কৃষক মো: সাইদুল ইসলাম জানান, আমাদের এখানে ধানের চাষ বেশি। তবে ভুট্টা চাষ লাভজনক হওয়ায় এবছর নতুন করে ভুট্টা চাষ শুরু করেছি। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: জাহিদুর রহমান জানান, ভুট্টাসহ নানা ধরণের ফসল উৎপাদনে আমরা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করছি।

কৃষকেরা যেন সহজে কৃষি উপকরণ পায় সেজন্য বীজ, সার, কীটনাশক ও জ্বালানি তেলের জন্য সার্বক্ষণিক মনিটরিং করে আসছি। এবছর বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে ভুট্টার। উপজেলায় ভুট্টা চাষাবাদের মাধ্যমে কৃষকরা কৃষিতে বিপ্লব ঘটানোর চেষ্টা করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের কাহারোলে ১১ হাজার ৬২০ হেক্টর জমিতে ভুট্টা চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ

সবাইকে ভোট দেওয়ার এবং জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির

গাইবান্ধার সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত

জামায়াত আমিরের সাথে চীনা নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

পুরান ঢাকায় টাকা বিতরণকালে জামায়াত নেতা আটক

বগুড়া সারিয়াকান্দির দুর্গম চরাঞ্চলে পাঠানো হয়েছে নির্বাচনের সকল সরঞ্জাম