গাইবান্ধার সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে উপজেলার ৫নং কচুয়া ইউনিয়নের মানিকগঞ্জ জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন ইসলাম উপজেলার দূর্গাপুর কাঁচারীপাড়া গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং মানিকগঞ্জ জামে মসজিদের নির্মাণ কাজে যুক্ত ছিলেন।
জানা যায়, মসজিদের কাজ করার সময় অসাবধানতাবশত ভবনের পাশে থাকা ৩৩ কেভি উচ্চ ভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনখবর পেয়ে সাঘাটা থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন








