ভিডিও বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:০৪ রাত

ঠাকুরগাঁওয়ে ভোটারের মাঝে টাকা বিতরণ, জাতীয় পার্টির ২ নেতাকে জরিমানা

ঠাকুরগাঁওয়ে ভোটারের মাঝে টাকা বিতরণ, জাতীয় পার্টির ২ নেতাকে জরিমানা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভোটারদের মাঝে লাঙ্গল প্রতীকের পক্ষে টাকা বিতরণের দায়ে জাতীয় পার্টির ২ নেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চাঁদপুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এনএম ইশফাকুল কবীর এ জরিমানা করেন।

এলাকাবাসী জানান, দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ আলীর মিল চাতালের গোডাউন ঘরে লাঙ্গল প্রতীকের পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিলেন। খবর পেয়ে নির্বাচনি দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট এনএম ইশফাকুল কবীর সেখানে উপস্থিত হন।

এসময় ভোটার পালিয়ে গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ আলী ও সাংগঠনিক সম্পাদক শাহিন টাকা বিতরণের কথা স্বীকার করে ক্ষমা চান।

আরও পড়ুন

আদালত সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর ২৭ ধারা মোতাবেক আশরাফ আলীকে ৫ হাজার ও শাহিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্র্রেট এনএম ইশফাকুল কবীর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ভোটারের মাঝে টাকা বিতরণ, জাতীয় পার্টির ২ নেতাকে জরিমানা

দিনাজপুরের কাহারোলে ১১ হাজার ৬২০ হেক্টর জমিতে ভুট্টা চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ

সবাইকে ভোট দেওয়ার এবং জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির

গাইবান্ধার সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত

জামায়াত আমিরের সাথে চীনা নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

পুরান ঢাকায় টাকা বিতরণকালে জামায়াত নেতা আটক