ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ০১:৩৭ এএম

বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার, ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান

ছবি: সংগৃহীত, বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার, ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : অবশেষে পাকিস্তানের মত বদল। আগামী ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামতে রাজি হয়েছে পাকিস্তান। 

ভূ-রাজনৈতিক উত্তেজনা আর নানা টানাপোড়েনের জেরে শুরুতে ম্যাচটি বয়কটের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে এসেছে পাকিস্তান সরকার। মূলত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

সোমবার রাতে পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, খেলাধুলার চেতনা সমুন্নত রাখতে এবং বিশ্ব ক্রিকেটের ধারাবাহিকতা বজায় রাখতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এই সংকট নিরসনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কাও সক্রিয় ভূমিকা পালন করেছে। বিশেষ করে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিশানায়েকে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যকার আলোচনার পর জট খুলতে শুরু করে।

আরও পড়ুন

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, পাকিস্তান বর্তমানে বাংলাদেশের পাশে রয়েছে এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলামের পক্ষ থেকে জানানো কৃতজ্ঞতাকেও তারা ইতিবাচকভাবে দেখছে। পাকিস্তান সরকার আশা প্রকাশ করেছে, তাদের ক্রিকেটাররা জাতীয় গৌরব আর খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়েই মাঠে নামবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে নতুন করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা

১

পাকিস্তানের স্বপ্ন ভেঙে সাফ চ্যাম্পিয়ন ভারত

২

ঢাকার এসপির বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ

৩

রাষ্ট্রবিরোধী মিছিলের আয়োজন, আওয়ামী লীগের সাবেক নেতা গ্রেফতার

৪

আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন, কুকুরকে কুকুরের মতোই ডিল করতে হবে: আবিদুল

৫

মানিকগঞ্জে বিএনপি অফিসের পাশে অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার

৬