বগুড়ায় কলেজ ছাত্রী ধর্ষণ মামলার আসামি ফেনী হতে গ্রেফতার
স্টাফ রিপোর্টার : সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এবং সিপিসি-১ ফেনী, র্যাব-৭ এর যৌথ অভিযানে কলেজ ছাত্রী ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আব্দুল মুহিত রাউহা (২১)কে ফেনীর সোনাগাজী উপজেলার উত্তর চরমজলিশপুর এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, গতকাল শনিবার দুপুর ১২ টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার সোনাগাজী উপজেলার উত্তর চরমজলিশপুরে এনায়েত ভূঁইয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে প্রধান আসামি আব্দুল মুহিত রাউহা (২১)কে গ্রেফতার করা হয়।
ধৃত আব্দুল মহিত ফেনী সদরের উত্তর চরমজলিশপুরের মো. সেলিম ভূঁইয়ার ছেলে। তবে সে বগুড়া সদরের বেলাইল মেডিকেল রোড তিনমাথা এলাকায় বসবাস করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব সূত্র আরো জানায়, আসামি আব্দুল মুহিত এক কলেজ ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর গত বছরের ১ অক্টোবর আব্দুল মুহিত বগুড়ার বেলাইলে তার বাড়িতে কেউ না থাকার সুযোগে মেয়েটিকে তার নিজ শয়ন ঘরে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে মোবাইল ফোনে কিছু ছবি তোলে এবং অচিরেই তাকে বিয়ে করবে বলে আশ্বস্ত করে। পরবর্তীতে একই বছরের গত ৩ অক্টোবর বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটিকে তার বাবার বাড়িতে শারীরিকভাবে মেলামেশা করে এবং কৌশলে কিছু ছবি মোবাইলে ভিডিও করে রাখে।
আরও পড়ুনএরপর একই বছরের ১৬ ডিসেম্বর মেয়েটিকে আব্দুল মুহিত তার বাড়িতে শয়ন ঘরে নিয়ে আসে এবং অজ্ঞাত ব্যক্তির দেয়া সবুজ রংয়ের ছাপানো বইয়ে স্বাক্ষর নিয়ে পাঁচ লাখ টাকা কাবিননামায় বিয়ে রেজিস্ট্রি করে। এরপর ধৃত আব্দুল মুহিত মেয়েটির বাবার বাড়িতে এসে স্বামী-স্ত্রীর মত মেলামেশা করে।
এ অবস্থায় মেয়েটি কাবিননামার কাগজ চাইলে সে বলে আমি ভুয়া কাবিননামার কথা বলে প্রতারণার আশ্রয় নিয়ে মেলামেশা করেছি এবং অন্তরঙ্গ মূহুর্তের ছবি এবং ভিডিও ফেসবুকে ছেড়ে দিয়েছি। পরবর্তীতে মেয়েটি বাদি হয়ে বগুড়া সদর থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে র্যাব সদস্যরা আব্দুল মুহিদকে গ্রেফতার করে।
মন্তব্য করুন


_medium_1770554659.jpg)





_medium_1770555309.jpg)