ভিডিও রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪৭ বিকাল

এক আপদ বিদায় করতেই আরেক বিপদ ঘাড়ে বসেছে: ছাত্রদল সম্পাদক

নোয়াখালী-৪ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ইসহাক খন্দকারকে ‘বহিরাগত বিপদ’ আখ্যা দিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, বিগত ১৫ বছর কবিরহাট থেকে এসে আওয়ামী লীগের বহিরাগত এমপি একরাম চৌধুরী আমাদের ওপর আপদ হয়ে ছড়ি ঘুরিয়েছে। এখন আবার বাইরে থেকে আরেক বিপদ এসে আপনাদের ভোট চাচ্ছে। সাবধান থাকতে হবে। কোনো ফাঁদে পা দেওয়া যাবে না।

নাছির বলেছেন, এক আপদ বিদায় করতে না করতেই আরেক বিপদ ঘাড়ে চেপে বসেছে। সাবধান থাকতে হবে। কোনো ফাঁদে পা দেওয়া যাবে না।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সুবর্ণচর চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে ধানের শীষের নির্বাচনি জনসভায় এ কথা বলেন।

তিনি বলেন, আপনারা ধানের শীষে ভোট দিলে তারুণ্যের অহংকার তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। আর তিনি এ পদে এলে উন্নয়নের অভাব হবে না। আমাদের এ উপজেলায় একটি পৌরসভা গঠন ও বিদ্যুতের সাব-স্টেশন স্থাপন করতে হবে।

আরও পড়ুন

নাছির উদ্দীন বলেন, আমাদের দক্ষিণের বিস্তীর্ণ চরাঞ্চলের খাস জমি সঠিক বন্দোবস্তের ব্যবস্থা করতে হবে। এছাড়া নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখুর সঞ্চালনায় নোয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থী মো. শাহজাহান, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক আপদ বিদায় করতেই আরেক বিপদ ঘাড়ে বসেছে: ছাত্রদল সম্পাদক

বগুড়ার শিবগঞ্জে বাঁশ কাটাকে কেন্দ্র করে পতিপক্ষের হামলায় ৩ নারী আহত

প্রধান বিচারপতির বাসভবনসহ কয়েক স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

নীলফামারীর কিশোরগঞ্জে যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৪

গণসংহতি আন্দোলনের নির্বাচনী ইশতেহার ঘোষণা

ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, কর্মস্থল ঢাকা