ভিডিও রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৩৮ বিকাল

প্রধান বিচারপতির বাসভবনসহ কয়েক স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রধান বিচারপতির বাসভবনসহ কয়েক স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) থেকে প্রধান বিচারপতির সরকারি বাসভবনসহ কয়েক স্থানে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখে সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা নিষিদ্ধ করা হলো।

আরও পড়ুন

এছাড়া বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান বিচারপতির বাসভবনসহ কয়েক স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

নীলফামারীর কিশোরগঞ্জে যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৪

গণসংহতি আন্দোলনের নির্বাচনী ইশতেহার ঘোষণা

ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, কর্মস্থল ঢাকা

অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে বই প্রকাশ

বাংলাদেশ সংবাদপত্র প্রতিনিধি পরিষদের কার্যনির্বাহী কমিটি গঠন