প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৫৯ বিকাল
অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে বই প্রকাশ
অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে বই প্রকাশ
জুলাই গণ-অভ্যুত্থানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে একটি বই প্রকাশ করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। প্রধান উপদেষ্টার কার্যালয়ের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়। ২৮৭ পৃষ্ঠার এ বইয়ে গত ১৮ মাসে সরকার গৃহীত প্রধান প্রধান সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
বইটিতে বলা হয়েছে, ‘২০২৪ সালের ৫ আগস্ট কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে গণ-আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে এবং দেশ গভীর অর্থনৈতিক, প্রাতিষ্ঠানিক ও গণতান্ত্রিক সংকট নিয়ে নতুন যাত্রা শুরু করে। ওই প্রেক্ষাপটে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে ব্যাপক উদ্যোগ গ্রহণ করে।’
আইনবিষয়ক সংস্কার প্রসঙ্গে বইটিতে বলা হয়েছে, ‘গত ১৮ মাসে সরকার প্রায় ১৩০টি আইন (নতুন আইন ও সংশোধিত আইন মিলিয়ে) প্রণয়ন করেছে এবং ৬০০টির বেশি নির্বাহী সিদ্ধান্ত নিয়েছে, যা প্রাতিষ্ঠানিক সংস্কার ও পুনর্গঠনের তাগিদকে প্রতিফলিত করে। এসব পদক্ষেপের প্রায় ৮৪ শতাংশ এরই মধ্যে বাস্তবায়িত হয়েছে, যা শুধু বক্তব্যনির্ভর বা বাহ্যিক পরিবর্তন নয়, বরং বাস্তব ও দৃশ্যমান সংস্কারের প্রমাণ।’
বইটিতে আইন-শৃঙ্খলা বাহিনীর সংস্কার বিষয়ে বলা হয়েছে, ‘আইন-শৃঙ্খলা বাহিনীর সংস্কারের অংশ হিসেবে ১ হাজার ২০০-এর বেশি কর্মকর্তা সাময়িক বরখাস্ত হন এবং মানবাধিকারভিত্তিক প্রশিক্ষণ চালু হয়। র্যাব পুনর্গঠন করে এর নাম পরিবর্তন করে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ রাখা হয়েছে।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1770550384.jpg)


