ভিডিও রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৪৮ বিকাল

মৌখিক পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে ৩০০ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

মৌখিক পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে ৩০০ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ৩০০ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং ৮ মার্চ শেষ হবে। 

রবিবার (৮ ফেব্রুয়ারি) এই ক্যাডারের বিভিন্ন ক্যাটাগরির পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩ থেকে ষষ্ঠ গ্রেড পর্যন্ত ৫৩ ক্যাটাগরির পদের মধ্যে রয়েছে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সিনিয়র কনসালটেন্ট ও সহকারী অধ্যাপক।

আরও পড়ুন

১ ফেব্রুয়ারি তারিখে অধ্যাপক পদে সর্বোচ্চ ৫০ বছর, সহযোগী অধ্যাপক পদে সর্বোচ্চ ৪৫ বছর, সিনিয়র কনসালটেন্ট পদে সর্বোচ্চ ৪০ বছর ও সহকারী অধ্যাপক পদে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই নিয়োগে শুধু মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার পূর্ণ নম্বর ১০০ অর পাস নম্বর ৫০। মৌখিক পরীক্ষার নম্বর গোপনীয় থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌখিক পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে ৩০০ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

ভয় নয়, চাই ভোটের মর্যাদা

প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের প্রার্থী রানী

বেগম খালেদা জিয়া : এক রাজনৈতিক ধ্রুবতারার মহাকাব্যিক জীবনচিত্র