বগুড়ার শিবগঞ্জে বাঁশ কাটাকে কেন্দ্র করে পতিপক্ষের হামলায় ৩ নারী আহত
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: শিবগঞ্জে বাড়ির পাশে বাঁশ কাটাকে কেন্দ্র করে পতিপক্ষের হামলায় ৩ নারী আহত হয়েছে। এ সময় হামলাকারীরা পতিপক্ষের গোয়াল ঘরে অগ্নি সংযোগ করলে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বড়িয়ারহাট গ্রামে। আহতরা হলেন মোনারুলের স্ত্রী রুমা (৩৫), সোনা মিয়ার স্ত্রী কাজলী (৩০) এবং মুন্নি (১৮)। এ ঘটনায় মোকামতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, বড়িয়ারহাট গ্রামের আবু বক্করের সাথে একই এলাকার দুদু মিয়ার বিভিন্ন বিষয় নিয়ে মত বিরোধ চলে আসছিল। গতকাল শনিবার আবু বক্কর তার নিজ বাঁশ ঝার থেকে কিছু বাঁশ কাটে। এ সময় দুদু মিয়া বাঁশগুলো নিজের দাবি করে।
আরও পড়ুনএ নিয়ে উভরের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে দুদু মিয়া ও তার পরিবারের লোকজনের হামলায় ৩ নারী আহত হয়। আহতদের প্রথমে সোনাতলা হাসপাতালে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
মন্তব্য করুন








