ভিডিও শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৩৮ দুপুর

আঞ্চলিক যুদ্ধের সতর্কতার মাঝেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান

সংগৃহিত,আঞ্চলিক যুদ্ধের সতর্কতার মাঝেই যুক্তরাষ্ট্রের সঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা শুরু করার জন্য দেশের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরান কোনও চুক্তিতে না পৌঁছালে ‌‌‘‘খারাপ কিছু’’ ঘটবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেওয়ার পর মঙ্গলবার ওই ঘোষণা দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, ‘‘যদি উপযুক্ত পরিবেশ থাকে, অর্থাৎ হুমকি ও অযৌক্তিক প্রত্যাশামুক্ত পরিস্থিতি নিশ্চিত হয়, তাহলেই কেবল ন্যায্য ও সমতাভিত্তিক আলোচনা এগিয়ে নেওয়ার জন্য আমি পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছি।’’

তিনি বলেন, আমাদের জাতীয় স্বার্থের কাঠামোর মধ্যেই এই আলোচনা হবে। গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ভয়াবহ আকার ধারণ করে। পরে দেশটির নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে বিক্ষোভ দমন করে। বিক্ষোভ দমনে প্রাণঘাতী পদক্ষেপ নেওয়ায় তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি দিয়ে মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরীর বহর পাঠিয়ে দিয়েছে ওয়াশিংটন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে ‘‘কিছু একটা সমাধানে’’ পৌঁছানোর বিষয়ে এখনো আশাবাদী ওয়াশিংটন। সোমবার সতর্ক করে দিয়ে তিনি বলেন, কোনও চুক্তি না হলে ‘‘খারাপ কিছু ঘটবে’’।

আরও পড়ুন

ইরান জোর দিয়ে বলেছে, তারা কূটনীতিতে আগ্রহী। তবে যেকোনও আগ্রাসনের জবাবে লাগামহীন প্রতিক্রিয়ারও অঙ্গীকার করেছে তেহরান। তেহরান বারবার বলেছে, আলোচনা কেবল পারমাণবিক ইস্যুতেই সীমাবদ্ধ থাকা উচিত। ক্ষেপণাস্ত্র কর্মসূচি কিংবা প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান।

সোমবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছানো সম্ভব। তিনি বলেন, তাই আমি মনে করি, যদি যুক্তরাষ্ট্রের আলোচক দল প্রেসিডেন্ট ট্রাম্প যা বলেছেন—অর্থাৎ পারমাণবিক অস্ত্র না থাকার নিশ্চয়তা দিয়ে একটি ন্যায্য ও সমতাভিত্তিক চুক্তিতে পৌঁছানোর পথে আসে, তাহলে আবারও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের আব্দুল বাতেন বিজয়ী, হেরেছেন বিএনপির আমিনুলের 

বিএনপি ও তারেক রহমানকে পাকিস্তান প্রেসিডেন্টের অভিনন্দন

বিকাশ, নগদ, রকেটে টাকা পাঠাতে আর বাধা নেই 

সারা দেশে বাদ জুমা দোয়া মাহফিল করবে বিএনপি, করবে না বিজয় মিছিল

নিরঙ্কুশ বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন

সংসদ নির্বাচনের তিনটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত ইসির