ভিডিও শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:০১ দুপুর

বগুড়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সংগৃহিত,বগুড়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক : বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলেজ শাখার আয়োজনে গাজীপুরে সাবেক ছাত্রদল নেতা কর্তৃক নারী ব্যবসায়ী খুন, চট্টগ্রামের মীরসরাইয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার(৩রা ফেব্রুয়ারী) আজিজুল হক কলেজের বটতলা থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে৷  মিছিল শেষে কলেজ বটতলায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার দায়িত্বশীল আল জাবের হক্কানী, রিয়াদ হাসান রিফাত৷  

সমাবেশে বক্তারা গাজীপুর ও চট্টগ্রামে খুন,ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।  এছড়াও সারাদেশে নির্বাচনী প্রচারণাসহ সামাজিক নানা কাজে নারীদের অবমাননা ও হেনস্তার তীব্র প্রতিবাদ জানায় বক্তারা৷ 

আরও পড়ুন

বিক্ষোভ সমাবেশ শেষে উপস্থিত  নেতা কর্মীদের শুভেচ্ছা জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলেজ শাখার সাধারণ সম্পাদক সাকিব তামিম৷

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরঙ্কুশ বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন

সংসদ নির্বাচনের তিনটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত ইসির

জামায়াতের আমজাদের গাদ্দারি বাংলাদেশ মনে রাখবে: সারোয়ার তুষার

দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে নতুন হাতিয়া গড়ার অঙ্গীকার হান্নান মাসউদের

জাতীয় পার্টিকে জনগণ প্রত্যাখ্যান করেছে এটা আমাদের বড় বিজয়

বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন দূতাবাস