ভিডিও মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৬ দুপুর

জাপানে ভারী তুষারপাতে মৃতের সংখ্যা ৩০

সংগৃহিত,জাপানে ভারী তুষারপাতে মৃতের সংখ্যা ৩০

আন্তর্জাতিক ডেস্ক : জাপানে অস্বাভাবিক ভারী তুষারপাতের কারণে গত দুই সপ্তাহে ৩০ জন নিহত হয়েছে। মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে ৯১ বছর বয়সী এক বৃদ্ধাও রয়েছেন। তাকে তার বাড়ির বাইরে তিন মিটার উঁচু তুষারের স্তূপের নিচে পাওয়া গেছে। খবর এএফপির।

কেন্দ্রীয় সরকার আওমোরিতে বাসিন্দাদের সাহায্য করার জন্য সেনা মোতায়েন করেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওই অঞ্চল। সেখানে ৪.৫ মিটার (১৫ ফুট) পর্যন্ত তুষারপাত হয়েছে।

প্রধানমন্ত্রী সানে তাকাইচি মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ পর্যায়ের একটি বিশেষ বৈঠক করে মৃত্যু ও দুর্ঘটনা রোধে মন্ত্রীদের যথাসাধ্য চেষ্টা করার নির্দেশ দিয়েছেন।

কয়েক সপ্তাহ ধরে জাপান সাগর উপকূলে শক্তিশালী ঠান্ডা বাতাসের প্রভাবে ভারী তুষারপাত হয়েছে। কিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি তুষারপাত দেখা গেছে।

আরও পড়ুন

অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মতে, ২০ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী তুষারপাতের ফলে ৩০ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানিয়েছেন, নিহতদের মধ্যে ৯১ বছর বয়সী কিনা জিনও ছিলেন। তার মৃতদেহ আওমোরির আজিগাসাওয়ায় তার বাড়িতে তুষারপাতের স্তূপের নিচে পাওয়া গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে ভারী তুষারপাতে মৃতের সংখ্যা ৩০

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা

ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক মন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে কিউবা

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ফের ভরি ছাড়াল আড়াই লাখ টাকা

আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন : আপিল বিভাগ