যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে কিউবা
আন্তর্জাতিক ডেস্ক : তেল সরবরাহ আটকে দেওয়ার হুমকি দেওয়ার পর কিউবা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে। কিউবার এক কূটনীতিক বলেছেন, কিউবা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য্যে যোগাযোগ আছে। কিন্তু এখনো তা আনুষ্ঠানিক ‘সংলাপে’ রূপ নেয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাভানার ওপর চাপ বৃদ্ধির পর দুদেশের মধ্যে যোগাযোগ হচ্ছে।
কিউবার উপ-পররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফার্নান্দেজ ডি কোসিও সোমবার সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার সচেতন যে কিউবা ‘একটি গুরুতর, অর্থপূর্ণ এবং দায়িত্বশীল সংলাপ করতে প্রস্তুত’।
কিউবার দীর্ঘকালীন মিত্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন সেনাবাহিনী ধরে নিয়ে যাওয়ার পর কিউবা সরকারের বিরুদ্ধে ট্রাম্পের হুমকি সাম্প্রতিক সময়ে উত্তেজনা ছড়িয়েছে। ভেনেজুয়েলায় আকস্মিক হামলা চালিয়ে মাদুরো এবং তার স্ত্রী যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুনডি কোসিও বলেন, আমাদের বার্তা বিনিময় হয়েছে, আমাদের দূতাবাস রয়েছে, আমাদের যোগাযোগ হয়েছে, কিন্তু আমরা বলতে পারি না যে আমাদের সংলাপের একটি টেবিল আছে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক







