ভিডিও রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:২১ রাত

বগুড়ার শিবগঞ্জে ১১ দলীয় জোট প্রার্থীর নির্বাচনি জনসভা

বগুড়ার শিবগঞ্জে ১১ দলীয় জোট প্রার্থীর নির্বাচনি জনসভা। ছবি : দৈনিক করতোয়া

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে ১১ দলীয় জোট প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামানের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রায়নগর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মহাস্থান শাহ সুলতান (রহ.) ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে এই জনসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক সরকার।

রায়নগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইউনুছ আলীর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ১১ দলীয় জোট প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বাছেত, উপজেলা জামায়াতের আমির মাওলানা আছার উদ্দিন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এড. শাকিল উদ্দিন, মাওলানা আলাল উদ্দিন,  মাওলানা মোয়াজ্জেম হোসেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা শাখার আহবায়ক এমএসএ মাহমুদ, উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, যুগ্ম সমন্বয়কারী ছাব্বির হোসেন প্রমুখ।

এসময় প্রধান অতিথি বলেন, ৫৪ বছরে যাদের ক্ষমতায় দেখেছি তারা শুধু নিজেদের ভাগ্যের উন্নতি করেছে, কিন্তু ১৮ কোটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি। অথচ আমাদের দেশের পরে যে দেশগুলো স্বাধীন হয়েছে তারা আজ অনেক উন্নতি লাভ করেছে।

আরও পড়ুন

আমরা একাত্তরে অনেক রক্ত দিয়েছি। সর্বশেষ ২৪ সালে ছাত্রদের নেতৃত্বে এদেশের জনগণ আন্দোলন শুরু করলো। আন্দোলনের এক পর্যায়ে ১৫ বছরের আওয়ামী মসনদ তছনছ হয়ে গেলো। সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা দেশেই থাকতে পারলেন না। অথচ তিনি গর্ব করে বলেছিলেন শেখ হাসিনা পালায় না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে ১১ দলীয় জোট প্রার্থীর নির্বাচনি জনসভা

নৌবাহিনীর অভিযানে বিপুল মাদক ও অস্ত্রসহ আটক ১১

রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে

১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে: ডা. তাহের

বগুড়ার মানুষ ধানের শীষ ও হ্যাঁ-তে ভোট দিবে : ভিপি সাইফুল

ইনকিলাব স্লোগানে দেশ ধ্বংসের চেষ্টা করা হচ্ছে: জিএম কাদের