বগুড়ার মানুষ ধানের শীষ ও হ্যাঁ-তে ভোট দিবে : ভিপি সাইফুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর-৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে মহিলা ভোটারদের নিয়ে উঠান বৈঠক করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) বিকালে পৌরসভার ১নং ওয়ার্ডের আটাপাড়া এলাকায় ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ময়নুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান শামীম, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর শাহ মো: মেহেদী হাসান হিমু।
মহিলা ভোটারদের নিয়ে উঠান বৈঠকে ভিপি সাইফুল ইসলাম বলেন, তারেক রহমান নির্বাচিত হলে বগুড়ায় যে পরিমাণ উন্নয়ন হবে তা বাংলাদেশের অন্য যেকোনো জেলার চেয়ে বেশি। সদর আসনে তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে।
আরও পড়ুনতারেক রহমান নির্বাচিত হলে আমাদের বগুড়ার উন্নয়ন হবে। তিনি ভোটারদেরকে ধানের শীষে এবং গোলাপী ব্যালটে হাঁতে ভেঅট দেওয়ার আহবান জানান। তিনি বলেন, তারেক রহমান মহিলাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থ করেছেন।
কৃষকদের জন্য কৃষি কার্ডের করা হয়েছে। এ বগুড়ায় প্রথম গ্যাস লাইন সংযোগের ব্যবস্থ করেন তারেক রহমান। এসময় উপস্তিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাহফুজ ইসলাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, আতিক মল্লিক, ঠান্ডা, আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ নাহিদ, আরিফিন খালিদ প্রমুখ।
মন্তব্য করুন



_medium_1769956977.jpg)




