ভিডিও রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৪২ রাত

বগুড়ার নন্দীগ্রামে এক রাতে জুয়েলারি দোকানসহ চার দোকানে চুরি

বগুড়ার নন্দীগ্রামে এক রাতে জুয়েলারি দোকানসহ চার দোকানে চুরি। ছবি : দৈনিক করতোয়া

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রাম পৌর শহরে এক রাতে জুয়েলারি দোকানসহ চারটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করেছেন।

গতকাল শনিবার দিবাগত রাতে নন্দীগ্রাম পৌর শহরের সোনার পট্টি এলাকার প্যারাডাইস জুয়েলার্স এবং বাসস্ট্যান্ড এলাকার রউফ বস্ত্র বিতান, বেঞ্জির টেইলার্স ও শহিদুল ইসলামের দোকানে এ চুরির ঘটনা ঘটে। ব্যবসায়ীরা জানান, প্যারাডাইস জুয়েলার্সের ক্যাশ বাক্সের তালা ভেঙে টাকাসহ প্রায় ১ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা। রউফ বস্ত্র বিতান থেকে ১০ হাজার টাকা এবং বেঞ্জির টেইলার্সের তালা কেটে কয়েকটি থ্রি-পিস চুরি করা হয়।

আরও পড়ুন

এছাড়া শহিদুল ইসলামের দোকানের তালাও ভাঙা হয়েছে বলে জানা গেছে। আজ রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, চুরি হওয়া দোকানগুলো পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে এক রাতে জুয়েলারি দোকানসহ চার দোকানে চুরি

জয়পুরহাটে সরিষা ক্ষেত থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

ইস্পাহানি ৩৭তম  জাতীয় টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজে হয়ে গেল বাঙালি সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ ‘পিঠা উৎসব’

ওয়ান ব্যাংক পিএলসি-তে কাজী জিয়াউল ইসলামের যোগদান

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন সম্পন্ন