ভিডিও রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৫৫ রাত

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকারহরণের অপকৌশল মেনে নেয়া হবে না

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকারহরণের অপকৌশল মেনে নেয়া হবে না। ছবি : দৈনিক করতোয়া

১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী সমমানের পদে প্রকৌশলে উচ্চতর ডিগ্রিধারীদের প্রবেশের সুযোগ কিংবা কোটা সংরক্ষনের কোন অপকৌশল মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী পরিষদ নেতৃবৃন্দ। তারা বলেন, সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য উপ-সহকারী প্রকৌশলী সমমানের পদ ও ১০ম গ্রেড পদমর্যাদা দেয়া হয়েছে। এটি একটি মিমাংসিত ইস্যু।

জাতির প্রয়োজনে শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সরকারিভাবে ১৯৭৮ সালে এই পদ সৃজন করা হয়েছে। এখানের কর্মধরন অনুযায়ী বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশের দাবি অবান্তর। রাষ্ট্রীয় ব্যাপক অর্থে গবেষণা ও উদ্ভাবনের জন্য বিএসসি ইঞ্জিনিয়ার তৈরি করা হয় উল্লেখ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃবৃন্দ বলেন, প্রকৌশল পেশায় নিম্নপদে প্রবেশের দাবি পক্ষান্তরে জাতীয় মেধার অপচয়।

নেতৃবৃন্দ জাতীয় মেধার অপচয় রোধে প্রকৌশলে উচ্চতর ডিগ্রিধারীদের পেশা পরিবর্তনের সুযোগ বন্ধ করার দাবি জানান। গতকাল রোববার সকাল ১০ ঘটিকায় বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট গেটের সামনে বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত সমাধানে সরকারের কমিটি কর্তৃক ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদ বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ আয়োজিত মানববন্ধনে নেতৃবৃন্দ এসব কথা বলেন। মানববন্ধনে বৈষম্যহীন উন্নত সমৃদ্ধ বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সুষ্ঠু প্রকৌশল কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, সরকার যখন গণতন্ত্রের পথে দেশকে এগিয়ে নেয়ার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পথে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে ডিগ্রি প্রকৌশলী ও বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য সংখ্যাগরিষ্ঠ ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য ও বিভিন্ন সংস্থায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য যড়যন্ত্র করে যাচ্ছে।

আরও পড়ুন

কারিগরি আমলারা পরিকল্পিত ভাবে মেট্রোরেল ও ওজোপাডিকোসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগ প্রক্রিয়া রীটের মাধ্যমে আইনি জটিলতা সৃষ্টি করে বন্ধ করে দিচ্ছে। বিভিন্ন সংস্থা মাথাভারী অর্গানোগ্রাম প্রণয়নের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদ সংখ্যা সংকুচিত করছে এবং উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে শিক্ষাগত যোগ্যতায় প্রকৌশলে উচ্চতর ডিগ্রিধারীদের সুযোগ দিয়ে সরকারি প্রজ্ঞাপনের লংঘন করছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) বগুড়া জেলা সভাপতি প্রকৌশলী মোহাম্মাদ আছাদুল হক, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. ফজর আলী লিটন, সহ সভাপতি প্রকৌশলী আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. আনোয়ার হোসেন হিরু, ডিইএব নেতা মো. বাবলু মিয়া, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আহবায়ক প্রকৌশলী নাফিউল ইসলাম, সাধারন সম্পাদক মোস্তফা আহসান হাবিব, বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট ও বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র শিক্ষক সহ শিক্ষার্থী এবং বিভিন্ন পেশাজীধী নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকারহরণের অপকৌশল মেনে নেয়া হবে না

প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে ইসির আহ্বান

দৌলতপুর সীমান্তে অস্ত্র-গুলিসহ চোরাকারবারী আটক

বগুড়ার নন্দীগ্রামে এক রাতে জুয়েলারি দোকানসহ চার দোকানে চুরি

জয়পুরহাটে সরিষা ক্ষেত থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

ইস্পাহানি ৩৭তম  জাতীয় টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন