ভিডিও রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:০৯ রাত

১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে: ডা. তাহের

১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে: ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, এবারের নির্বাচন আগের মতো সাধারণ কোনো নির্বাচন নয়। এটি শুধু ক্ষমতার পালাবদল নয়, বরং রাষ্ট্র পরিচালনায় গুণগত পরিবর্তনের সুযোগ তৈরি করবে। তিনি বলেন, গত ৫৪ বছরে বহু সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু পদ্ধতিগত কোনো পরিবর্তন হয়নি। যে সরকারই এসেছে, তারা দুর্নীতির সঙ্গে জড়িয়েছে। নেতৃত্ব বদলেছে, কিন্তু দুর্নীতির সংস্কৃতি বদলায়নি।

আজ রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. তাহের বলেন, কোনো কোনো সরকারের সময় বাংলাদেশ বিশ্বব্যাপী একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তনের পাশাপাশি দুর্নীতি বন্ধ করার একটি ঐতিহাসিক সুযোগ এসেছে। তিনি দাবি করেন, ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দেশ থেকে চিরতরে দুর্নীতি বন্ধ হবে।

তিনি আরও বলেন, ১১ দলীয় জোটে বীর মুক্তিযোদ্ধা, জুলাই আন্দোলনের নেতৃবৃন্দসহ ইসলামী সমমনা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ রয়েছে। সারাদেশে এই জোটকে ঘিরে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ এবার ভালো মানুষদের ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে প্রস্তুত।

নির্বাচনে জোট বিজয়ী হলে স্বৈরাচার ও ফ্যাসিবাদের চিরতরে পতন ঘটবে এবং বাংলাদেশ নতুন করে গণতান্ত্রিক ধারায় যাত্রা শুরু করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন

শুভপুর ইউনিয়ন জামায়াতের আমীর ডা. মফিজুর রহমানের সভাপতিত্বে এবং জামায়াত নেতা শেখ আহম্মেদের সঞ্চালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মো. শাহজাহান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মাওলানা আবুল কালাম আজাদ বাশার, সাবেক চেয়ারম্যান রুহুল আমিন, মোস্তফা নুরুজ্জামান খোকন, এমদাদুল হক শাহী ও পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম।

এছাড়াও বক্তব্য রাখেন খিরণশাল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহবুল হক, মাওলানা ইকবাল হোসেন সালেহী, ব্যবসায়ী আবদুস সালাম মোহন, মাওলানা মোজাম্মেল মনোয়ার এবং শুভপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আরিফুর রহমান।

সভায় উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বেলাল হোসাইন, জামায়াত নেতা আহসান উল্লাহ, কুমিল্লা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক আবদুল জলিল মাদানীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে

১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে: ডা. তাহের

বগুড়ার মানুষ ধানের শীষ ও হ্যাঁ-তে ভোট দিবে : ভিপি সাইফুল

ইনকিলাব স্লোগানে দেশ ধ্বংসের চেষ্টা করা হচ্ছে: জিএম কাদের

বিএনপিকে জনগণ বিপুল ভোটে নির্বাচিত করবে: ড. মোশাররফ

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকারহরণের অপকৌশল মেনে নেয়া হবে না