ভিডিও শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৪ এপ্রিল, ২০২৬, ০৯:০৭ রাত

সাভারে সোয়া কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাভারে সোয়া কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাভারে এক কেজি ২৪৫ গ্রাম হেরোইনসহ মো. হৃদয় হোসেন (২৭) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌর পশ্চিম রাজাশন এলাকার বিরুলিয়া রোডের আমতলা পালোয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

হৃদয় হোসেন সাভার উপজেলার দেওগাঁও পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য এক কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা।

আরও পড়ুন

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে হৃদয়কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে সাভারসহ আশপাশের এলাকায় ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করতেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেছেন নেজামে ইসলাম পার্টির আমির সরওয়ার কামাল

সুনামগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশতাধিক

দেশের আকাশে রহস্যময় আলো ঘিরে যা জানা যাচ্ছে

সিরাজগঞ্জের উল্লাপাড়ার মেঘলা অচল পা নিয়ে স্বপ্ন পূরণের সংগ্রাম চালিয়ে যাচ্ছে

সিরাজগঞ্জের সলঙ্গায় ১৮০ বোতল স্ক্যাফসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে নিয়ন্ত্রণে আসছে হাম ৯৯ শতাংশ টিকা দেয়া সম্পন্ন