ভিডিও বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৬ ০২:১৪ এএম

কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

নীলফামারীর কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 
 
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জাতীয় সংগীতের মাধ্যমে উপজেলা পরিষদ হতে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। 
 
গ্ৰাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলায় প্রাণবন্ত হয়ে উঠে বৈশাখী শোভাযাত্রা। করতালি ও আনন্দে গ্ৰামীণ লাঠি খেলায় মেতে উঠে শত শত দর্শণার্থী। বৈশাখী শোভাযাত্রা শেষে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গ্ৰামীন খেলাধুলা, ঘোড়ার গাড়ি, পালকিতে বৌ-কনে সাজ্জ্ব, কৃষক-কৃষাণী, জেলেসহ বিভিন্ন গ্ৰামীণ সাঁজ্ব মুগ্ধ করে।
 
ঢাক ঢোলের বাজনা, গ্ৰামীণ ঐতিহ্য ফুটে তুলে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়। শোভাযাত্রা শেষে স্কুল মাঠে ঐতিহ্যবাহী লাঠি খেলা উপভোগে মেতে উঠে কয়েক শতাধিক দর্শণার্থী। আনন্দে মেতে উঠে তরুণ তরুণী, যুবক-যুবতী, বৃদ্ধ-বৃদ্ধাসহ সব বয়সী মানুষ। পরে পান্তা ভাত ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
 
এসময় উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সাংসদ হাফেজ আব্দুল মুনতাকিম, অফিসার ইনচার্জ লুৎফর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সর্বস্তরের মানুষ।
 
পরে পুরুস্কার বিতরণ করেন সাংসদ হাফেজ আব্দুল মুনতাকিম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ১৩ উপজেলার ১০৩ ইউনিয়নে কোন ধাপে কোন ইউনিয়ন পরিষদের ভোট

১

বগুড়ায় লকডাউনের প্রভাব নেই স্বাভাবিক ছিল জনজীবন

২

প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে হাসিমুখে সেলফি তোলেন

৩

রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান

৪

রংপুরে বিএসবিআর বিষয়ক সেমিনার 

৫

বগুড়ার নন্দীগ্রামে মাইক্রোবাস থেকে ককটেল নিক্ষেপ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

৬