কালকিনিতে ২৩ ককটেলসহ যুবক আটক
মাদারীপুরের কালকিনিতে যৌথবাহিনীর অভিযানে ২৩টি ককটেলসহ হাসান আকন নামে এক যুবককে আটক করা হয়েছে।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে অভিযান চালিয়ে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খুনেরচর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক হাসান একই গ্রামের নিজাম আকনের ছেলে।
আরও পড়ুনসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার করা ককটেলগুলো জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি ছিল বলে জানায় যৌথবাহিনী। আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, এ ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ককটেল সরবরাহের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1769939845.jpg)
_medium_1769939400.jpg)





