বগুড়া সদরে দাঁড়িপাল্লার পক্ষে মহিলাদের মিছিল
বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিশাল মিছিল করেছে জামায়াতে ইসলামীর মহিলা শাখা।
বগুড়া শহর মহিলা জামায়াতের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড আয়োজিত নির্বাচনি মিছিলটি শুরু হয় আজ রোববার বেলা ১১টায়। এতে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল নেতৃত্ব দেন। সাবগ্রাম দ্বিতীয় বাইপাস সড়কে শুরু হয়ে মিছিলটি আকাশতারা, নারুলী, বউবাজার, কইপাড়া, বুজরুগবাড়িয়া হয়ে আবারও দ্বিতীয় বাইপাসে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, এড. আল-আমিন, শহর মহিলা জামায়াতের সেক্রেটারি ফজিলাতুন্নেছা হাসি, সহকারী সেক্রেটারি মরিয়ম বেগম মুন্নি, ৫নং জোন সেক্রেটারি দিলরুবা খানম ইতি, সহকারী সেক্রেটারি নার্গিস আকতার, ১৯নং ওয়ার্ড সেক্রেটারি সুরাইয়া পারভীন, ২০নং ওয়ার্ড সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর মঞ্জুয়ারা মুন্নী, ২১নং ওয়ার্ড সেক্রেটারি মনিরা বেগম।
আরও পড়ুনজামায়াত নেতৃবৃন্দ বলেন, ভোটাররা কারো কোন মিথ্যা প্ররোচনায় এবার বিভ্রান্ত হবে না। তারা সৎ এবং যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন। বিগত ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে সবচেয়ে নির্যাতিত ছিল জামায়াত। জুলাই অভ্যুত্থানের পর একটি দল যখন চাঁদাবাজি, খুন, হত্যায় লিপ্ত ছিল জামায়াতে ইসলামী তখন নিয়োজিত ছিল মানুষের সেবায়। একারণে এবারের নির্বাচনের বগুড়াসহ সারাদশে দাঁড়িপাল্লার জোয়ার এসেছে। সবাই জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। বগুড়া সদরবাসী তাদের এমপি হিসেবে জামায়াত প্রার্থীকেই বেছে নিবে বলে তারা মন্তব্য করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







