ভিডিও রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৫ দুপুর

পাবনা ভাঙ্গুড়ায় বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনা ভাঙ্গুড়ায় বৃদ্ধার লাশ উদ্ধার |

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বাঘাবাড়িুচাটমোহর মিনি বিশ্বরোডে দিয়ারপাড়া-মন্ডতোষ রেলক্রসিং দক্ষিণ পার্শ্বে বুদ্বিপ্রতিবন্দ্বি ষাটার্ধ এক বৃদ্ধার লাশ পুলিশ উদ্ধার করেছে স্থানীয়রা।

শনিবার(৩১জানুয়ারী)বিকাল ৫টার দিকে এলাকা বাসীর সংবাদে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনা স্থল থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী নিহত বৃদ্ধার নাম পার্বতী রানী সিংহ(৬৪), স্বামী খগেন্দ্রনাথ সিংহের  স্ত্রী। তার ঠিকানা পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার শরিফাবাদ গ্রামে ।

পুলিশের ধারণা,গত শুক্রবার(৩০জানুয়ারী) রাতের কোন একসময়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন।সড়কের পার্শ্বে পড়ে ছিলো তার নিথর দেহ। জঙ্গলের মধ্যে লাশের গন্ধ পেয়ে শেয়াল-কুকুর-পাখির উপস্থিতি দেখে এলাকাবাসী ভাঙ্গুড়া থানা পুলিশ কে সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।

ভাঙ্গুড়া থানার উপ-পরিদর্শক ও তদন্ত কারী সুব্রত সাহা জানান,নিহত পার্বতী রানী সিংহ একজন বুদ্ধি প্রতিবন্ধী নারী। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)এস এম মোস্তাফিজুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় মামলায় দায়ের হয়েছে।মৃত্যুর সঠিক কারণ জানতে লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা ভাঙ্গুড়ায় বৃদ্ধার লাশ উদ্ধার

সালমানের লুক নিয়ে হাসাহাসি, জবাব দিলেন নায়ক

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

মোদির নামও আছে এপস্টেইন–সংক্রান্ত নথিতে

কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থীর আবেদন আপিল বিভাগেও খারিজ 

আমি আসলেই জামায়াতে ইসলামীর বিজয় চাই না : জামায়াত আমীর